তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলা সদরের গোপালপুর মহল্লায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে হাবিবুর রহমান (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যা ব। হাবিবুরের বাড়ি নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর পূর্বপাড়া গ্রামে। র্যা ব-১২ পাবনা ক্যাম্প সূত্রের বিবরণ অনুযায়ী, হাবিবুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যাবসায়ী। বুধবার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি গুলি পাওয়া যায়। অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাঁকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।