তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নাসির উদ্দিন শেখ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার পত্তাশী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাসির পত্তাশী গ্রামের মহারাজ শেখের ছেলে। এ ঘটনায় ইন্দুকানি থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদ হোসেন বাদী হয়ে নাসিরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেছেন। ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, নাসির জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়ন ছাত্রদলের কর্মী। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।