তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পোশাক কারখানার শ্রমিককে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন (২০) নামের এক তরুণকে গত বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহিন ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টায় ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়।  নারায়ণগঞ্জ প্রতিনিধি