তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গতকাল মঙ্গলবার ৫০ হাজার টাকার জাল নোটসহ আল আমিন নামের (২৫) এক তরুণকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আল আমিনের বাড়ি জেলার হালুয়াঘাট উপজেলার জয়মঙ্গল গ্রামে। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে তারাকান্দা উপজেলার দলির বাজার-সংলগ্ন পাকা রাস্তার ওপর তল্লাশিচৌকি বসিয়ে আল আমিনকে আটক করা হয়। তাঁর কাছে ৫০টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ব্যাপারে তারাকান্দা থানায় মামলা করা হয়েছে।