তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের বলশিদ গ্রাম থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এক তরুণকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শাহরাস্তি থানার পরিদর্শক (তদন্ত) নুর হোসেন বলেন, গত ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় ওই তরুণ ছাত্রীটিকে অপহরণ করে। এ ঘটনায় ৬ মার্চ ওই ছাত্রীর বাবা শিহাবসহ চারজনকে আসামি করে থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ সোমবার রাতে তরুণকে গ্রেপ্তার এবং মেয়েটিকে উদ্ধার করে। গতকাল মঙ্গলবার ওই তরুণকে আদালতে সোপর্দ করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।