তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে একটি বিদেশি পিস্তল, চারটি গুলিসহ হাবিবুর রহমান (২৭) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে ওই তরুণকে আটক করা হয়। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার আড়িয়াহাটি গ্রামের আবদুল আজিজের ছেলে। হাবিবুরকে হাজতে পাঠানো হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ