প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার করিমপুর গ্রামের বিপ্লব শেখ নামের এক ব্যক্তিকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার মাধবপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারের সময় বিপ্লবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই নাসিরউদ্দিন তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।