তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আরমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরমান কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভাতিজা এবং আলী আক্কাসের ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মুর্শেদের ভাষ্যমতে, আরমানের বাসা থেকে একটি রামদা, দুটি চাপাতি, একটি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল, একটি বড় ছুরি ও পিস্তলের দুটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বন্দর থানায় অস্ত্র আইনে মামলা করেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি