তরুণ দণ্ডিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে আবদুর রহিম (২৭) নামের এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রনি আলম নূর এই দণ্ড দেন। রহিম পৌরসভার নিমনগর পৌরখালপাড়া এলাকার বাসিন্দা। সদর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।