তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সড়কে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন আলী (২৫) নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ব্যক্তির বাড়ি গাংনী পৌরসভার বাজার পাড়ায়। নিহত ইমন আলীর বাবা শহরের এসএম প্লাজার মালিক ও ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইমনকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাঁর মৃত্যু হয়। গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের পর গতকাল বুধবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।