তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার কোন্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার উপজেলার খড়িয়া এলাকার নুরু মিয়ার ছেলে। থানা-পুলিশ সূত্র জানায়, কোন্দারপাড়া বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস আনোয়ারকে চাপা দেয়। পরে স্থানীয়রা নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। থানার ওসি ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।