তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বদরুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। রংপুর-সৈয়দপুর মহাসড়কে গত বুধবার তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাওনাপাড়া গ্রামের বদরুল ইসলাম বুধবার দিবাগত রাত সাড়ে আটটায় ইকরচালী বাজার থেকে সাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে রংপুরগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।