প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় ইফতেখার উদ্দিন রিমেল (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। ইফতেখার উপজেলার নওদা কল্যাণপুর এলাকার ইয়ার উদ্দিনের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ইফতেখার মোটরসাইকেলে নিজের ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের কাছে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। ইফতেখারের ছেলে প্রাণে বেঁচে গেছেন।