তরুণ নেতৃত্ব সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ুথ লিডারশিপ সামিটে বক্তৃতা দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী
ইয়ুথ লিডারশিপ সামিটে বক্তৃতা দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী

‘জননেতৃত্বের চেতনা বিকাশে আমি থেকে আমরা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার শুরু হয়েছে তিন দিনের ইয়ুথ লিডারশিপ সামিট—তরুণ নেতৃত্ববিষয়ক সম্মেলন। নেতৃত্ব প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এর আয়োজন করেছে৷
পাঁচটি মহাদেশের প্রতিনিধিত্বকারী ৫০০ দেশি-বিদেশি তরুণ শিক্ষার্থী ও পেশাজীবী এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এ ছাড়া আছেন বিখ্যাত হার্ভার্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞসহ ৫০ জন জাতীয় ও আন্তর্জাতিক বক্তা।
সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের বাংলাদেশ প্রতিনিধি সারাহ কুক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ এবং বিওয়াইএলসির সভাপতি ইজাজ আহমাদ।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্যে গওহর রিজভী বলেন, এ সম্মেলন নতুন প্রজন্মের মধ্যে মানুষের জন্য কাজ করার মূল্যবোধকে প্রতিষ্ঠিত করবে। সারাহ কুক বলেন, সামাজিক জীবনের প্রতিটি পর্যায়ে জননেতৃত্বের গুরুত্ব উপলব্ধিতে সম্মেলনটি তরুণদের জন্য সহায়ক হবে৷