তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের শহীদ মিনারের সামনের সড়কে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রবীণ শিক্ষাবিদ এ এফ মসয়ূদুল হাসান, শিক্ষক যোগেশ্বর দাশ প্রমুখ।এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এখানে মূল বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী। উভয় কর্মসূচিতেই বক্তারা দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দুর্জয় তারুণ্যই পারে দুর্নীতিকে রুখে দিতে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’