প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ প্রজন্মকে মাতৃভাষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গতকাল শনিবার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সকালে বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান পাঠাগার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল আজিজ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এম ওয়াসিম বারী।