তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করতে তাদের সামনে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার বঙ্গভবনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত ‘জাতীয় শিশু দিবস ২০১০’-এর অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতি এ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা আমাদের দায়িত্ব।’ খবর বাসসের।জিল্লুর রহমান বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে পারলে আমাদের শিশুরা গর্ব অনুভব করবে।’রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে ‘জাতীয় শিশু দিবস’ অনুষ্ঠিত হচ্ছে—এ বিষয়টি পুরো জাতির জন্য আনন্দের ও গর্বের।