তরুণ বিজ্ঞানীদের মেলা শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রতিভা বিকাশ ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত বিজ্ঞান মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। রাজধানীসহ চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাটে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার প্রতিপাদ্য ছিল, ‘তরুণ বিজ্ঞানীদের খোঁজে’।বিসিএসআইআর চত্বরে গত সোমবার তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প মেলায় দেখানো হয়। বিজ্ঞপ্তি।