তরুণ ম্যাজিস্ট্রেটদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেছেন, জনস্বার্থবিধ্বংসী কার্যকলাপ ও সামাজিক অনাচার বন্ধে তরুণ ম্যাজিস্ট্রেটদের সৎ ও সাহসী ভূমিকা পালন করতে হবে। তাঁদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জনজীবনে শান্তি ও স্বস্তি নিশ্চিত এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
গতকাল শনিবার চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে মুনীর চৌধুরী এ কথা বলেন।
চট্টগ্রামের আসকার দিঘি এলাকায় অবস্থিত আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।