তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় এলাকাবাসীর সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদক জয়পুরহাটের যুবসমাজকে শেষ করে ফেলছে। এই যুবসমাজকে বাঁচাতে মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই মুহূর্ত থেকে মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।’জয়পুরহাটের বিশ্বাসপাড়া এলাকাবাসীর উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় মাদক নির্মূল ও মাদকবিরোধী আলোচনা সভা হয়। এতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৌরবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।মাদকবিরোধী ওই সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, অবিলম্বে পুলিশ মাদকবিরোধী অভিযান শুরু করবে।