তরুণকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে এক মাদরাসাছাত্রীকে (১৭) যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে গতকাল বুধবার রমজান আলী (২২) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন ইউএনও রুহুল আমিন মিঞা। পুলিশ জানায়, সকালে স্থানীয় এক মাদরাসার আলিম প্রথম বর্ষের ওই ছাত্রী বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। পথে তাকে একা পেয়ে জবই বেলডাঙ্গা গ্রামের রমজান যৌন নিপীড়নের চেষ্টা চালান। ওই ছাত্রী চিৎকার শুরু করলে রমজান পালিয়ে যান। সে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। মাদরাসা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে জানায়। পরে এলাকাবাসী রমজানকে আটক করে আদালতে সোপর্দ করেন। থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান, রমজানকে কারাগারে পাঠানো হয়েছে।