তরুণকে কুপিয়ে হত্যা, গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় খোকন মিয়া (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেটসংলগ্ন চকযাদু সড়কে ওই ঘটনা ঘটে৷ এদিকে বগুড়ার কাহালু উপজেলার আখুঞ্জা ঈদগাহ্ মাঠের পাশ থেকে মোমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ৷
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেটসংলগ্ন চকযাদু সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে খোকনের ওপর হামলা চালায়৷ দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান৷ পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়৷ খোকন শহরের চকসূত্রাপুর-জহুরুলপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে৷ বগুড়া সদর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, খোকন মিয়া যুবদল কর্মী ইমরান হত্যা মামলার এজাহারভুক্ত আসািম৷ তাঁর বিরুদ্ধে হত্যা ছাড়াও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷
এদিকে কাহালু থানা-পুলিশ জানায়, স্থানীয়দের কাছে উপজেলার আখুঞ্জা ঈদগাহ্ মাঠের পাশের জমিতে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ পরে তাঁর লাশ উদ্ধার করে৷ মোমেনা উপজেলার জানগ্রাম দক্ষিণপাড়া এলাকার প্রতিবন্ধী চান মিয়ার স্ত্রী৷