তরুণদের ইয়াবা থেকে বাঁচানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের ইয়াবা থেকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘আমাদের তরুণেরা গড়ে উঠার আগেই ইয়াবাতে আসক্ত হচ্ছে। আশপাশের কেউ না কেউ ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ, সাংবাদিক এম নুরুল ইসলাম, এনজিও কর্মী উৎপল বড়ুয়া, দৃষ্টিপ্রতিবন্ধী হাসান মনসুর প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।