তরুণদের উদ্ভাবনী ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হলো উদ্ভাবন ও পরিচর্যা পরীক্ষাগার (ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন ল্যাব)। এখানে শিক্ষার্থীরা বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় ও সামাজিক সমস্যা নিয়ে তাঁদের উদ্ভাবনী চিন্তাভাবনা বিনিময় করার সুযোগ পাবেন। সরকার, শিল্পকারখানা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই ইনোভেশন ল্যাব (আই-ল্যাব) উদ্ভাবনী চিন্তার বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করবে।