বিভিন্ন স্থানে নানা আয়োজনে বিজয় দিবস উদ্যাপন
তরুণদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের যে আদর্শ তা থেকে পিছিয়ে পড়েছে বর্তমানের বাংলাদেশ। বিজয়কে সার্থক ও অর্থবহ করতে হলে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করতে হবে। সমাজ, রাষ্ট্র ও জীবনের সর্বস্তরে তা প্রতিষ্ঠা করতে হবে।
গত শুক্রবার চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে বিজয় দিবসের সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা তরুণদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
হোটেল র্যা ডিসন ব্লু চিটাগাং বে ভিউ: সকাল সাড়ে নয়টায় হোটেলটির দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী জড়ো হন হোটেলের সামনের বাগানে। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত (অব.) ও মহাব্যবস্থাপক রবিন অ্যাডওয়ার্ডসের নির্দেশনায় তাঁরা বৃত্তাকারে দাঁড়িয়ে যান। সবার হাতে লাল-সবুজের বেলুন। কারও কারও পরনে ছিল লাল-সবুজের শাড়ি, পাঞ্জাবি ও টি–শার্ট।
হোটেলের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাখরিন খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে সবাই মিলে বিজয় দিবস উদ্যাপন করেন সাড়ে চার শ বেলুন উড়িয়ে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হুমায়ুন বখত বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল বিজয় দিবসের চেতনা ও আনন্দ ভাগাভাগি করা।’
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়: চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন এম নুরুজ্জামান, ব্যবসায় অনুষদের উপদেষ্টা এম আইয়ুব ইসলাম, ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগের প্রধান প্রকৌশলী রশিদ এ চৌধুরী প্রমুখ।
এর আগে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।
ফেনী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ: ফেনী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবস উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিজয় দিবসের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর মাহতাব মুন্না, সময় টিভির ফেনী ব্যুরোপ্রধান বখতিয়ার মুন্না ও সোনাগাজী এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরণ ভৌমিক।

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন: সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটি বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. জসীম উদ্দিন হাজারী, জ্যেষ্ঠ সহসভাপতি এস কে সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী নুর, মুক্তিযুদ্ধ ও প্রজন্মবিষয়ক সম্পাদক পংকজ কুমার দাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হাসান, ৩৯ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক মো. হানিফ প্রমুখ।
সার্জ: চট্টগ্রাম নগরের রুবি গেটের শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে মহান বিজয় দিবস উদ্যাপন করে শিশু অধিকারবিষয়ক তারুণ্যের সংগঠন সার্জ ফাউন্ডেশন। শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের জন্য আয়োজন করা হয় মোরগ লড়াই ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এতে বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার তামিম, স্বেচ্ছাসেবক সাদিয়া আফরিন, জান্নাতুল ফেরদৌস, রিজাউর রহমান, শরীফুল কাদের রাকিব, আলিয়েছা ইরফান প্রমুখ।
আনোয়ারা: আনোয়ারায় বিজয় দিবস উপলক্ষে ৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ও উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন।

টেকনাফ: যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারের টেকনাফে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, টেকনাফ পৌরসভা, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকালে উপজেলা কমপ্লেক্স আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শনী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন টেকনাফ সাংস্কৃতিক জোটের শিল্পীরা।
ফেনী বিশ্ববিদ্যালয়: নানা আয়োজনে ফেনী িবশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ¢পুষ্পস্তবক অর্পণ, দেয়ালিকা প্রকাশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফসিউল আলম ও কোষাধ্যক্ষ তায়বুল হক।
উপাচার্য মো. ফসিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন িবশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির ভাইস প্রেসিডেন্ট আকরাম হোসেন।