তরুণদের জন্য এয়ারটেলের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ দিক থেকে ডানে (বসা): এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খানসহ এয়ারটেল এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা
বাঁ দিক থেকে ডানে (বসা): এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খানসহ এয়ারটেল এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা

তরুণদের কর্মক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগী হিসেবে কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল। এই প্রকল্পের আওতায় এয়ারটেল এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে তরুণসমাজকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তরুণেরা ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হিসেবে কর্মপরিচালনা করার দিক নির্দেশনা পাবেন।
আজ শনিবার এয়ারটেল বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগটি ধাপে ধাপে দেশের সব জেলা এবং উপজেলায় পরিচালিত হবে। উদ্যোগটির আওতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদিত এবং সুপারিশ করা এলাকাগুলো ওয়াই-ফাই সংযোগ দেবে এয়ারটেল। বিশ্বের ২০টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন এই প্রতিষ্ঠান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্যোগী হয়েছে। এর ফলে এম কমার্স, এম হেলথ, এম এডুকেশন এবং এম এগ্রিকালচারের মতো সেবাগুলো বিকাশ লাভ করবে।
এই উদ্যোগের সাফল্য নিশ্চিত করতে দক্ষতা-সম্পর্কিত মতবিনিময় করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারী, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, চিফ টেকনিক্যাল অফিসার সন্দীপন চক্রবর্তী, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার লুত্ফর রহমান, হেড অব মার্কেটিং মীর নওবত আলী এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা।