তরুণদের দুর্নীতি প্রতিরোধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতী শিক্ষার্থী সমঞ্চাননায় তরুণদের প্রতি দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানান রাঙামাটির বিশিষ্ট ব্যক্তিরা।
গতকাল সোমবার রাঙামাটি জেলার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সমঞ্চাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে। জেএসসি পরীক্ষায় রাঙামাটি জেলায় জিপিএ-৫ পাওয়া ১৪২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ করানো হয়।
সমঞ্চাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সদস্য ও রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান।
বক্তব্য দেন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য গৌরিকা চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি কনিকা বড়ুয়া, শিক্ষক বীণাপ্রভা চাকমা ও সনাক সদস্য অমলেন্দু হাওলাদার।