তরুণদের নিজের ওপর আস্থা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদিচ্ছা নিয়ে ও কোনো কিছু অর্জনের জন্য তরুণদের নিজের ওপর আস্থা রাখতে হবে। জীবনকে সফল ও সার্থক করে তুলতে আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রমী হতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগীয় তারুণ্যের উৎসবে তরুণদের উদ্দেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) এ উৎসবের আয়োজন করে। ‘বাংলাদেশ ইয়ুথ ফেস্ট’ শিরোনামে তারণ্যের উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো।
গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বক্তব্য দেন। এ সময় উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া উৎসবের উদ্বোধন করেন।