তরুণদের পেশাগত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীন স্নাতক সম্পন্নকারীদের পেশাগত প্রতিযোগিতা মোকাবিলায় বহুজাতিক ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি ‘অনলাইন ইন্ডাস্ট্রি-একাডেমিয়া ফোরাম’ গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মানবসম্পদ বিভাগের প্রধানেরা এ ফোরামে সময়োপযোগী মতামত ও পরামর্শ দেবেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উদ্যোগে ১৬ জুলাই ডিআইইউর অস্থায়ী চত্বরে ‘বাংলাদেশে নবীনদের পেশাগত প্রতিযোগিতা ও সুযোগ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ ফোরাম গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে বক্তারা বলেন, এই ফোরামের মাধ্যমে শিক্ষাপদ্ধতি আধুনিকায়ন ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করে শিক্ষার্থীদের চাকরি বাজারের উপযোগী করে গড়ে তোলা হবে। বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী পাঠ্যসূচির মান উন্নয়ন ও পরিবর্তন করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান ও সচেতনতা বাড়ানো হবে। পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে।