তরুণদের মানববন্ধন চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিতে প্রবেশের সময়সীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠন। সংগঠনটি গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।মানববন্ধনে সাধারণ ছাত্রদের চাকরিতে প্রবেশের সময়সীমা বৃদ্ধির দাবির সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রেও আনুপাতিক হারে চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি জানানো হয়। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক নয়ন শীল, সমন্বয়ক হেলাল উদ্দিন, রিপন মিয়া, টিটু দত্ত, নাহিদুর রহমান, রুবেল কুমার রাহা প্রমুখ। বক্তারা বলেন, গড় আয়ু বাড়ার কারণ দেখিয়ে সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা বাড়ালেও চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানো হয়নি, যা অত্যন্ত অযৌক্তিক।