প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবকের বিরুদ্ধে এক তরুণীকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দুই তরুণ মাজহারুল ইসলাম ও বাদল খান। তাঁদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে। তরুণীর পরিবারের অভিযোগ, ৭ মে খিলগাঁও উড়ালসড়কের নিচ থেকে ওই তরুণীকে অপহরণ করা হয়। গতকাল সোমবার তিনি বাসায় ফেরেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ। সেখানে তাঁর মেডিকেল পরীক্ষা করা হবে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান বলেন, অপহরণের অভিযোগে ওই তরুণীর মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।