তরুণী অপহরণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়লেখায় এক তরুণীকে (১৮) অপহরণ করে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণী সাতজনকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের একটি গ্রামে গত মঙ্গলবার রাত ১০টার দিকে এক দিনমজুরের তরুণী মেয়েকে কতিপয় যুবক বাড়ি থেকে তুলে নিয়ে যান। এ ঘটনায় বুধবার রাতে পুলিশ সালেহ আহমদ (২৪) ও শামীম আহমদ (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।