তরুণী উদ্ধার গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক তরুণীকে বাসায় আটকে রাখার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন রাশেদা বেগম, তাঁর স্বামী মো. সুমন এবং রিয়া আক্তার। গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহরের বি ব্লক এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ওই বাসা থেকে ১২ দিন আটকে রাখা এক তরুণীকে উদ্ধার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৪ মে এক তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে তাঁর পূর্বপরিচিত রিয়া আক্তার নামের আরেক তরুণী হালিশহর বি ব্লক এলাকায় সুমনের বাসায় নিয়ে যান। পরে ওই বাসায় আটকে রেখে তরুণীকে অসামাজিক কার্যকলাপে বাধ্য করা হয়। গত বুধবার ওই বাসায় যাওয়া এক ব্যক্তি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।