তরুণী ধর্ষণের শিকার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার রাতে ফতুল্লার কাশীপুর গোয়ালন্দ এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণীর মা ফতুল্লা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন৷ পুলিশ একজনকে আটক করেছে৷
এজাহারে উল্লেখ করা হয়, পূর্বপরিচয়ের সূত্র ধরে শুক্রবার সন্ধ্যার পর ওই তরুণীকে (১৭) কাশীপুর গোয়ালন্দ এলাকার সায়মন (১৮) তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে সায়মন ওই তরুণীকে ধর্ষণ করে তার মাথার চুল কেটে দেন। পরে তিনি ওই তরুণীর মাকে ফোন করে তাঁর মেয়েকে নিয়ে যেতে বলেন। তরুণীর মা ঘটনাস্থলে গিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করে থানায় যান।