তরুণী ধর্ষণের শিকার দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় এক ব্যক্তি ও তাঁর বন্ধুর বিরুদ্ধে একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামের মোকাররম মিয়ার ছেলে মো. আলামিন মাহমুদ (২৮) ও বড়কান্দা মধ্যপাড়া এলাকার আনতু মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (২২)। আলামিন একই উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইড়পাড়া এলাকার চিনিদি দাইড়পাড়া জামে মসজিদের ইমাম। গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ ও ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মসজিদের সামনে দিয়ে বাড়িতে যাওয়ার পথে ওই কিশোরীকে মসজিদের ইমাম আলামিন তাঁর ঘরে ঢেকে নেন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে আগে থেকে থাকা আলামিনের বন্ধু ফয়সাল দরজা বন্ধ করে দেন। পরে তাঁরা কিশোরীর মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন। মেয়েটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। মেয়েটির মা বাদী হয়ে গতকাল শনিবার আলামিন ও ফয়সালকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ দুপুরে তাঁদের গ্রেপ্তার করে।মামলার তদন্ত কর্মকর্তা ও রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।