তরুণীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জোসনা (২০) নামের এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার একটি হোটেল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জাকির হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে৷
কোতোয়ািল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, রেয়াজউদ্দিন বাজারের একটি জুতার দোকানের কর্মচারী জাকির হোসেন রোববার রাতে স্ত্রী পরিচয় দিয়ে ওই তরুণীকে নিয়ে হোটেলে ওঠেন। রাত তিনটার দিকে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। হোটেল ব্যবস্থাপক দরজা খুলতে বললেও কক্ষের দরজা বন্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। এ সময় রক্তমাখা ছুরিসহ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এসআই কামরুজ্জামান জানান, তরুণীর গলায়, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তরুণীকে খুন করার কথা জাকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।