তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক তরুণী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করে নিজেই মতিঝিল থানায় গত মঙ্গলবার মামলা করেছেন। মামলায় তামিম নামের একজনকে আসামি করা হয়েছে। ওই তরুণীর অভিযোগ, তামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন প্রথম আলোকে বলেন, আসামির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।