তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।ধর্ষণের শিকার মেয়েটি গতকাল সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে বলেন, বারদীর রঘুনাথপুর গ্রামের বখাটে মনসুর আলী বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি তিনি বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হককে জানান। চেয়ারম্যান গত মঙ্গলবার আলগীরচরের একটি মাঠে সালিস ডাকেন। মনসুর না আসায় কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।