তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে এক তরুণীকে (১৯) ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১–এর বিচারক ফজলে খোদা নাজির মঙ্গলবার এই রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তির নাম মো. রঞ্জু (২৪)। তিনি শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পিপি শেখ আবদুল হামিদ। তিনি বলেন, আসামি রঞ্জু ঘটনার পর থেকে পলাতক।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৩ ডিসেম্বর রাত ১০টার দিকে ওই তরুণী বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে আসেন। এর আগেই ওই বাড়ির সামনে লুকিয়ে ছিলেন রঞ্জু। এরপর ওই তরুণীর অজান্তে তাঁর ঘরে প্রবেশ করেন রঞ্জু। পরে ওই তরুণীকে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানি হলে প্রায় এক মাস পর ২০০৬ সালের ২৯ জানুয়ারি ওই তরুণী বাদী হয়ে রঞ্জুর বিরুদ্ধে মামলা করেন।