তরুণীকে যৌনপল্লিতে বিক্রির দায়ে জামালপুরে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে এক তরুণীকে অপহরণ করে যৌনপল্লিতে বিক্রির দায়ে আবদুল করিম ওরফে রেজাউল করিম (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. মোহাতার হোসেন গতকাল রোববার এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আবদুল করিমের বাড়ি জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামে। নির্যাতিত ওই তরুণীর বাড়ি জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে। ২০০১ সালের ২ ডিসেম্বর সন্ধ্যায় আবদুল করিম জামালপুর রেলস্টেশন থেকে ওই তরুণীকে অপহরণ করেন। অনেক খোঁজাখুঁজির পর স্বজনেরা জানতে পারেন, আবদুল করিম এর সঙ্গে জড়িত। তাঁরা আবদুল করিমের বাড়িতে গেলে তিনি তরুণীকে ঢাকায় গার্মেন্টসে চাকরি দিয়েছেন বলে জানান। বহু খোঁজাখুঁজির পর ২০০৩ সালের ১৪ জুলাই ময়মনসিংহ শহরের যৌনপল্লিতে তরুণীর সন্ধান মেলে।