তরুণীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা শহরের উপকণ্ঠে দক্ষিণ বরগুনা এলাকার একটি বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে এলাকার কয়েকজন গৃহিণী ওই বাগানে পাতা কুড়াতে গিয়ে ওই লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। বরগুনা থানার ওসি শীলমণি চাকমা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে।