তরুণীর দগ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং খালের পাড় থেকে গতকাল রোববার অজ্ঞাতনামা এক তরুণীর দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। জানা গেছে, ভোরে এলাকাবাসী লেলাং লালপুলের দক্ষিণে জমিতে অজ্ঞাত তরুণীর অগ্নিদগ্ধ লাশ দেখে পুলিশে খবর দেয়।