তরুণীর মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের নওড়া গ্রামের একটি খাল থেকে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক তরুণীর (আনুমানিক ২২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয়। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফরিদপুর অফিস