তরুণীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার দাক্ষিণখান এলাকায় অবস্থিত মাই ওয়ান টিভি কারখানার ছয়তলার ছাদ থেকে পড়ে মাসুমা আক্তার (১৮) নামের তরুণীর মৃত্যু হয়েছে। মাসুমা ওই কারখানার টেলিভিশন অ্যাসেম্বলার পদে চাকরি করতেন। মাসুমার সহকর্মী ফাহিমা সুলতানা বলেন, গতকাল কারখানার ছয়তলায় বসে তাঁরা দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ মাসুমা ছাদ থেকে লাফিয়ে পড়েন। গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফাহিমা বলেন, মধুবাগ এলাকার দুলু নামের এক তরুণের সঙ্গে মাসুমার প্রেম চলছিল। শুক্রবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে মাসুমা আত্মহত্যা করে থাকতে পারেন।  গাজীপুর প্রতিনিধি