তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর এলাকার একটি খালপাড় থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, দুপুরে খালপাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা ওই তরুণীকে হত্যা করে লাশ খালপাড়ে রেখে গেছে, এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।  লক্ষ্মীপুর প্রতিনিধি ।