তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক তরুণীর মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকার একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকার একটি সেতুর ঢালের পাশের ডোবায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত তরুণীর পরনে কোনো পোশাক ছিল না। লাশেও পচন ধরে গলে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে তরুণীটিকে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।