তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে অজ্ঞাতনামা এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে জেলার নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের হাতেম ফকিরের বাড়ির দক্ষিণ পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ করিম জানান, সালোয়ার-কামিজ পরা তরুণীর দুই হাত ওড়না দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।