তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের জামতলার ধোপাপট্টি আবাসিক এলাকার একটি পোশাকশিল্প কারখানার পেছনের নর্দমা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফতুল্লা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কান্তি সরকার জানান, তরুণীকে ধর্ষণের পর খুন করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।