তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি বিল থেকে গত সোমবার রাতে শাহীনুর আক্তার (১৬) নামের এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি ভাঙ্গা পৌর এলাকার বড়ইকান্দা গ্রামে। নিহতের বাবা আ. কুদ্দুস প্রথম আলোকে জানান, শাহীনুর ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করত। সে ১ জুলাই সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি ছাড়ে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।