তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ২৫-৩০ বছর বয়সের অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশ সৈয়দপুর আলামিন নগর এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশের ডান পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পাঁচ-ছয় দিন আগে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।